সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ছেলেসহ অন্তঃসত্ত্বা নিখোঁজ, আটক ৭

রামগতিতে ছেলেসহ অন্তঃসত্ত্বা নিখোঁজ, আটক ৭

রামগতিতে ছেলেসহ অন্তঃসত্ত্বা নিখোঁজ, আটক ৭

লক্ষ্মীপুরের রামগতিতে ছেলে মেহেদি হাসানসহ অন্তঃসত্ত্বা রোকসানা আক্তারের নিখোঁজের ঘটনায় স্বামী আনোয়ার হোসেনসহ ৭ জনকে আটক করা হয়েছে। ঘরের মেঝেতে রক্ত লেগে থাকায় ঘটনাটি রহস্যজনক মনে করে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

বুধবার (১১ মে) উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজল গ্রাম থেকে ৭ জনকে আটক করে পুলিশ। আটক আনোয়ার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরআফজল গ্রামের বাসিন্দা ও পেশায় দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১০ মে) রাতে খাওয়া শেষে আনোয়ার ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা একসঙ্গে ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে ছেলে মেহেদিসহ রোকসানাকে বিছানায় দেখা যায়নি। এতে আশপাশে খুঁজেও তাদের সন্ধান মেলেনি। বিষয়টি প্রতিবেশিদেরকেও জানানো হয়। একপর্যায়ে আশপাশের লোকজন ঘরে এসে মেঝেতে রক্ত দেখতে পায়। এতে তারা তাৎক্ষণিক পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে দুপুরে ৪ জনকে আটক করে। পরে রাত ৯টার দিকে ঘটনাস্থল থেকে আরো তিনজনকে আটক করা হয়।

চররমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি রহস্যজনক। কখন থেকে মা-ছেলে নিখোঁজ তা সঠিক বলা যাচ্ছে না। মেঝেতে লেগে থাকা রক্ত থেকে গন্ধও ছড়াচ্ছে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com