সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বাজারে টুপি কিনতে গিয়ে নিখোঁজ হাফেজ নাজিমের সন্ধান ৫  দিনেও মেলেনি

বাজারে টুপি কিনতে গিয়ে নিখোঁজ হাফেজ নাজিমের সন্ধান ৫  দিনেও মেলেনি

বাজারে টুপি কিনতে গিয়ে নিখোঁজ হাফেজ নাজিমের সন্ধান ৫  দিনেও মেলেনি

বাজারে টুপি কিনতে গিয়ে ৫ দিন থেকে নিখোঁজ কিশোর হাফেজ নাজিম উদ্দীন। নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি তার। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটছে পরিবারের। নাজিম উদ্দিন পৌর শহরে লামচরী এলাকার কামাল উদ্দিনের ছেলে ও স্থানীয় আল মহিম মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।

নিখোঁজের ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন বাবা কামাল উদ্দিন। সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ঈদের ছুটি শেষে মাদ্রাসা যাওয়ার জন্য টুপি কিনতে বাড়ী থেকে বের হয়ে মায়ের সাথে বাজারে যায় নাজিম। কিছুক্ষন পর তাকে পিছনে খুঁজে পায়নি তার মা। এরপর সে আর বাড়ী ফিরেনি।

নিখোঁজ নাজিমের বাবা কামাল উদ্দিন জানান, তার ছোট ছেলে নাজিম ঈদের ছুটি শেষে মাদ্রসা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, এক পর্যায় টুপি কিনতে মায়ের সাথে বাজারে যায় আর ফিরে আসেনি। আত্মীয়-স্বজনের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গত পাঁচ দিন থেকে পাইনি।সদর থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, নিখোঁজের ঘটনা থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিভিন্ন স্থানে খবর নিচ্ছি। পুলিশ উদ্ধারে তৎপর রয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com