সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ইটভাটায় হাত-পা বেঁধে মারধরের পর বাড়িতে শ্রমিকের মৃত্যু

রামগতিতে ইটভাটায় হাত-পা বেঁধে মারধরের পর বাড়িতে শ্রমিকের মৃত্যু

রামগতিতে ইটভাটায় হাত-পা বেঁধে মারধরের পর বাড়িতে শ্রমিকের মৃত্যু

রামগতিতে মেঘনা ইটভাটায় আটকে রেখে হাত-পা বেঁধে মারধরের পর ইটভাটা শ্রমিক আনোয়ার হোসেন (২২) বাড়িতে মারা গেছেন। ইটভাটা মালিক পক্ষের লোকজনের হাতে আনোয়ার হোসেনকে মারধর করে জানায় শ্রমিকের পরিবার। বুধবার (১৮ মে) দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে ওই শ্রমিকের মৃত্যু হয়। বৃহস্পতিবার (১৯ মে) দুপুরের দিকে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত ০২ মে তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। নিহত আনোয়ার রামগতি উপজলার চরআলগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চরহাসান হোসাইন এলাকার আব্দুস শহীদের ছেলে।

ওসি মো. আলমগীর হোসেন বলেন, অভিযুক্ত ইটভাটা মালিক ও তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে আনা হয়েছে। তবে তাদের আটক করা হয়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনোয়ারের মামা ফারুক ও স্থানীয়রা জানান, আনোয়ার শ্রমিক হিসেবে খলিল মাঝির ভাই খবির মাঝির খাগড়াছড়ির একটি ইটভাটায় কাজ করতেন। চুক্তি অনুযায়ী ছয় মাস কাজ করার কথা থাকলেও আনোয়ার পাঁচ মাস কাজ করে বাড়ি চলে আসেন। এর জের ধরে খবির মাঝি তার ভাই খলিল মাঝি, দুই ভাতিজা ইব্রাহিম ও রিয়াজ আনোয়ারকে কয়েকবার মারপিটও করেন।

পরিবারের অভিযোগ, গত ০২ মে আনোয়ারকে চরআলগী ইউনিয়নের সুফিরহাট এলাকার খলিল মাঝির মালিকানাধীন মেঘনা ইটভাটায় আটকে রেখে হাত-পা বেঁধে মারধর করে জখম করে ভাটা মালিক ও তার লোকজন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আনোয়ারকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে নোয়াখালী সদর হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

কিন্তু অর্থনৈতিক সংকটের কারণে আনোয়ারকে ঢাকায় না নিয়ে বাড়িতে চিকিৎসা দেওয়া হয়। বুধবার দিনগত রাত ১২টার দিকে নিজ বাড়িতে আনোয়ারের মৃত্যু হয়।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com