সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নকলে বাঁধা দেয়ার ৫ বছর পর শিক্ষককে পিটিয়ে আহত করলো প্রাক্তন ছাত্র

নকলে বাঁধা দেয়ার ৫ বছর পর শিক্ষককে পিটিয়ে আহত করলো প্রাক্তন ছাত্র

নকলে বাঁধা দেয়ার ৫ বছর পর শিক্ষককে পিটিয়ে আহত করলো প্রাক্তন ছাত্র

পরীক্ষায় নকল করার সময় বাঁধা দেয়ার ৫ বছর পর লক্ষ্মীপুরে মো: হেলাল উদ্দিন নামে এক শিক্ষককে হেলমেট ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করেছে মুরাদ নামের এক প্রাক্তন ছাত্র। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত হেলাল উদ্দিন সদর উপজেলার টুমচর আসাদ একাডেমীর ভৌত বিজ্ঞানের শিক্ষক এবং একই উপজেলার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর গ্রামের লকিয়ত উল্যার ছেলে। অভিযুক্ত ছাত্র মুরাদ টুমচর আসাদ একাডেমির ২০১৮ সালের নির্বাচনী পরীক্ষার অকৃতকার্য ছাত্র এবং একই এলাকার আবুল কাসেমের ছেলে।

সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষক জানান, শনিবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে বিদ্যালয় যাচ্ছিলেন। এর মধ্যে টুমচর মাদরাসা এলাকায় আসলে হঠাৎ করে তার প্রাক্তন ছাত্র মুরাদসহ আরো একজন রাস্তার পাশ থেকে নির্দেশ দিয়ে মোটরসাইকেলের গতি নিয়ন্ত্রণ করে এলোপাতাড়ি পিটিয়ে তাকে আহত করে। এসময় আরো ৮-১০ জন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তার পাশে ছিল বলে জানান তিনি। পরে স্থানীয়রা আহত শিক্ষককে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের ভর্তি করায়।

শিক্ষক হেলাল উদ্দিন জানান, তাকে পেটানোর সময় ছাত্র মুরাদ দাবি করছিলেন, ২০১৭ সালে এসএসসি নির্বাচনী পরীক্ষার ইংরেজি বিষয়ের দিন তিনি নাকি ওই ছাত্রকে নকলে বাঁধা দেন। এতে তার পরীক্ষা খারাপ হয়। পরে সে ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

হাসপাতালের চিকিৎসাধীন শিক্ষক হেলাল উদ্দিন আরো জানান, বিগত ২০১৭ সালের এসএসসি নির্বাচনী পরীক্ষার কক্ষে আমি তার নকল নিয়ে ফেলে দিয়েছি। কিন্ত ওই দিনও সে বাকি সময়ের পরীক্ষা দেয়। কিন্ত আজ এতদিন পর ওই ছাত্রের নেতৃত্বে আমার ওপর হামলা হয়েছে।

টুমচর আসাদ একাডেমী অধ্যক্ষ ফারজানা নুর জানান, বিষয়টি খুবই দু:খজনক। প্রাক্তণ ছাত্র কি ভাবে শিক্ষকের উপর হামলা করে। আমরা বিদ্যালয়ে সব শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটি বসে সিদ্ধান্ত নিবো। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তফা কামাল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com