সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নেয়ার অপরাধে রামগতির চর বাদামের ইউপি সচিব বরখাস্ত

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নেয়ার অপরাধে রামগতির চর বাদামের ইউপি সচিব বরখাস্ত

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নেয়ার অপরাধে রামগতির চর বাদামের ইউপি সচিব বরখাস্ত

জন্ম নিবন্ধনে অতিরিক্ত টাকা নেয়ার অপরাধে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়নের সচিব মোঃ ফিরোজ আলম কে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) কমর্চারী চাকুরী বিধিমালা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার রাতে প্রাপ্ত লক্ষ্মীপুর জেলা প্রশাসক মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্বাক্ষরিত একটি চিঠি থেকে তা নিশ্চত হওয়া গেছে। এর আগে ৩১ মে সোমবার তাকে বরখাস্তের অফিস আদেশ জারি করে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়।

মোঃ ফিরোজ আলম লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর গ্রামের আবদুল মালেকের পুত্র। তিনি রামগতি উপজেলার চর বাদাম ইউনিয়ন পরিষদে সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। জানা যায়, ২০১৬ সালের জুলাই মাসে তিনি ইউনিয়ন পরিষদের সচিব হিসেবে যোগদান করেন। পরে ২০১৭ সালের মার্চ মাস থেকে তিনি চর বাদাম ইউনিয়নে সচিব হিসেবে কর্মজীবন শুরু করেন।

মোঃ ফিরোজ আলমের বিরুদ্ধে জন্ম নিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায় করতেন বলে অভিযোগ রয়েছে। অতি সম্প্রতি এক সেবা গ্রহিতার থেকে অতিরিক্ত অর্থ আদায়ের একটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। যাতে দেখা যায় একজন সেবা গ্রহিতা তাকে জন্ম নিবন্ধন করিয়ে দেয়ার জন্য ১০ হাজার টাকা দিয়ে সেখানে কিছু কম নেয়ার অনুরোধ করছেন। কিন্ত তিনি কম না নিয়ে উল্টো বলছেন, ওই টাকা তিনি নেন না। আরো উপরের লোকজনকে টাকা দিতে হয়।

এদিকে ২০১৭ সালের প্রকাশিত বাংলাদেশ গেজেট থেকে জানা যায়, জন্মের ৪৫ দিনের মধ্যে যে কোন শিশুর জন্ম নিবন্ধন বিনে পয়সা, ৪৫ দিনের পর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা, ৫ বছরের পর জন্ম বা মৃত্যু নিবন্ধন ৫০ টাকা, জন্ম তারিখ সংশোধন ফি ১০০ টাকা, বাংলা ও ইংরেজি নামের তথ্য সংশোধন ফি বিনে পয়সায় এবং বাংলা ও ইংরেজি সনদ ফি ৫০ টাকা। কিন্ত অভিযোগ রয়েছে সরকার নির্ধারিত ফি এর বাহিরে বিভিন্ন মানুষ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে ইউনিয়ন পরিষদের কিছু অসাধু সচিব ও তথ্য কেন্দ্রের উদ্যোক্তা।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com