সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াত থেকে আসার পথে ছিনতাইকারীর কবলে গৃহবধূ

লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াত থেকে আসার পথে ছিনতাইকারীর কবলে গৃহবধূ

লক্ষ্মীপুরে বিয়ের দাওয়াত থেকে আসার পথে ছিনতাইকারীর কবলে গৃহবধূ

লক্ষ্মীপুরে গলায় চুরি ঠেকিয়ে অপুর্ণা রাণী নাথ নামে এক গৃহবধূর কাছ থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়েছে ছিনতাইকারীরা৷ রোববার (১২ জুন) রাত ৮ টার দিকে লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কের সদর উপজেলার খিলবাইছা এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তিনি সিএনজি চালিত অটোরিকশাযোগে জেলার সদর উপজেলার হামছাদীর কালিবাজার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি জেলা শহরের দিকে আসছিলেন। পথেই তার সাথে এ ঘটনা ঘটায় সিএনজি অটোরিকশায় থাকা চালক ও অন্য দুই যাত্রী। ছিনতাইকারীরা তার কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার লুটে নেয় বলে অভিযোগ করেন তিনি।

তাকে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় রাত সাড়ে ১১ টার দিকে সদর থানায় লিখিত অভিযোগ করেন গৃহবধূর স্বামী। অপুর্ণা লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী রবি রায় নাথের স্ত্রী।

অপুর্ণা রাণী নাথ জানান, সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কালি বাজার এলাকায় তার বাবার বাড়ি। বিকেলে তিনি ওই এলাকায় বিয়ের দাওয়াতে যান। দাওয়াত শেষে তিনি বাবা-মায়ের সঙ্গে দেখা করেন। ফেরার পথে তার ভাই হৃদয় চন্দ্র নাথ তাকে ৯৫ হাজার টাকা দেয়।

পরে তিনি কালিবাজার থেকে নিজবাড়ি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে একটি সিএনজিতে ওঠেন। পথিমধ্যে ঘটনাস্থল খিলবাইছার নান্টু মিয়ার ইটভাটা এলাকায় পৌঁছলে সিএনজিটি থামানো হয়। এসময় পাশের একযাত্রী প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যায়। সেখান থেকে এসেই দুই যাত্রী তার গলায় চুরি ধরে পাশের একটি নির্জন স্থানে নিয়ে যায়। এসময় চিৎকার যেন করতে না পারে সেজন্য তার মুখে লাঠি ঢুকিয়ে রাখে।

একপর্যায়ে তার কাছে থাকা প্রায় এক লাখ টাকা, ৬ লাখ টাকার স্বর্ণালংকার ও একটি স্মার্ট মোবাইলফোন লুটে নেয় ছিনতাইকারীরা। এসময় তাকে মারধরও করে তারা। পরে তাকে ফেলে রেখেই সিএনজি চালক ও দুই যাত্রী ঘটনাস্থল থেকে চলে যায়।

তিনি কাউকেই চেনেন না। অপুর্ণার ভাই হৃদয় চন্দ্র নাথ বলেন, দিদির সঙ্গে আমারও যাওয়ার কথা ছিল। কাজের চাপ থাকায় যেতে পারিনি। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামাল বলেন, অভিযোগ পেয়েছি। এসআইসহ দুই কর্মকর্তাকে ঘটনাটি তদন্তের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com