সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে গ্রামীণ ব্যাংকে চুরি

কমলনগরে গ্রামীণ ব্যাংকে চুরি

কমলনগরে গ্রামীণ ব্যাংকে চুরি

লক্ষ্মীপুরের কমলনগরে গ্রামীণ ব্যাংক হাজিরহাট শাখায় চুরির ঘটনা ঘটেছে।এ ঘটনায় শুক্রবার কমলনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যাংকে চুরির ঘটনা ঘটে।

চোরের দল ব্যাংকের তালা ভেঙ্গে কেন্দ্র ব্যবস্থাপক নিমাই চন্দ্র সরকার ও টিসু কান্তি সুশীলের দু’টি মোটরসাইকেল নিয়ে যায়।

গ্রামীণ ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মো. তাজল ইসলাম খাঁন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাংকের তালা ভেঙ্গে দুইজন কর্মকর্তার দু’টি ব্যক্তিগত

মোটরসাইকেল চুরি করা হয়েছে। রাতে ব্যাংকে টাকা রাখা হয় না, ব্যাংকের টাকা কিংবা অন্য কোনো মালামাল চুরি হয়নি।

কেন্দ্র ব্যবস্থাপক নিমাই চন্দ্র সরকার ও টিসু কান্তি সুশীল জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে ব্যাংকের নিচ তলার গেট ও রুমের দরজার তালা ভেঙ্গে দুইটা মোটরসাইকেল নিয়ে যায় চোর। এই ঘটনায় তারা ব্যক্তিগতভাবে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com