সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের বশিকপুরে এক প্রবাসী গুলিবিদ্ধ, পঙ্গুহাসপাতালে স্থানান্তর

লক্ষ্মীপুরের বশিকপুরে এক প্রবাসী গুলিবিদ্ধ, পঙ্গুহাসপাতালে স্থানান্তর

লক্ষ্মীপুরের বশিকপুরে এক প্রবাসী গুলিবিদ্ধ, পঙ্গুহাসপাতালে স্থানান্তর

লক্ষ্মীপুরে মো. জাহেদ নামে এক প্রবাসী গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার সাড়ে রাত ৯ টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। জাহেদ ওই এলাকার বাবুল চৌধুরীর ছেলে।

জাহেদের মা জাহানারা ও বোন রিয়া বলেন, সম্প্রতি তার ভাই জাহেদ সৌদি আরব থেকে দেশে আসে। শনিবার রাতে বাড়ির সামনের কুসুম আলীর চা দোকানে বসে সে চা পান করছিলো। এ সময় অজ্ঞাত ৮-১০ জন সন্ত্রাসী এসে তার ভাইকে গুলি করে এবং ধারালো অস্ত্রের সাহায্যে এলোপাতাড়ি আঘাত করে। এসময় হামলাকারীরা তার মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মো. আরমান হোসেন বলেন, জাহেদের বাম পায়ের রানে শর্টগান ঠেকিয়ে গুলি করা হয়েছে। এতে শর্টগানের স্পিন্টারে তার ডান পা সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। এছাড়া তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত একজন স্টাফ বলেন, রাত ১০ টার দিকে জাহেদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোসলেহ্ উদ্দিন বলেন, খবর পেয়ে আমি নিজেই ঘটনাস্থলে আসছি। ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com