সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ

কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ

কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আ স ম আবদুর রব সরকারি কলেজে শিক্ষার্থীদের স্মার্টফোন (অ্যান্ড্রয়েড) ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আজ বুধবার থেকে কলেজ ক্যাম্পাসে স্মার্টফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরআগে গতকাল মঙ্গলবার দুপুরে     আ স ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুল আমীন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি এবং কলেজের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কলেজ চত্বরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়।

আ স ম আবদুর রব সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিকুল আমীন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ বৃদ্ধি এবং কলেজের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ নিষেধাজ্ঞা। এ নিষেধাজ্ঞা কোনো শিক্ষার্থী অমান্য করলে কলেজ প্রশাসন যেকোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।’

 

 

 

 

 

 

 

misusaha/22/08

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com