সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শনিবার , ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

রায়পুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহর থেকে জাকির হোসেন (১৬) নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টার দিকে পৌর শহরের ৮নং ওয়ার্ডের মোল্লা বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত জাকির একই ওয়ার্ডের বিল্লাল হোসেন মিয়ার ছেলে।
স্থানীয় কমিশনার আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের লোকজন জাকিরকে রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি। সকালে বাড়ীর পাশের নির্মাণাধীন বভনের সিঁড়ির নিচে ঝুলন্ত লাশ থেকে পুলিশকে খবর দেয়।
রায়পুর থানার পরিদর্শক (ওসি/তদন্ত) হাসান জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com