সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ

রামগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ

রামগঞ্জে মাদক ও জুয়ার বিরুদ্ধে ছাত্রদের বিক্ষোভ

রামগঞ্জ প্রতিনিধি:  রামগঞ্জের ভাদুর ইউনিয়নের সমেষপুর গ্রামের ছাত্রসমাজ ও এলাকাবাসী মাদক ও জুয়াসহ অসমাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। সমেষপুর ছাত্র ফোরামের উদ্যোগে সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে সমাবেশ শেষে এলাকার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে।
সমেষপুর ছাত্র ফোরামের উপদেষ্টা শফিউল আজমের সভাপতিত্বে ও সহ সভাপতি শোভন গাজীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, সমেষপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাংবাদিক রহমত উল্যা পাটোয়ারী, সহ সভাপতি হারুনুর রশিদ বাবুল, সমেষপুর ওয়ার্ড ইউপি সদস্য আবদুল কাদের, নাছিমা আক্তার, ছাত্র ফোরমের কোষাধ্যক্ষ রাকিব হোসেন, ছাত্রলীগ নেতা রাকিব গাজী প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার শিক্ষক,রাজনীতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। সমাবেশে বক্তারা বলেন, এলাকার একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন থেকে স্কুল প্রাঙ্গনসহ বিভিন্ন স্থানে মাদক ও জুয়ার আসর বসিয়ে ছাত্রসমাজ ও যুবসমাজকে পথভ্রষ্ট করছে এবং সমাজের শান্তি শৃংখলা বিনষ্ট হচ্ছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com