সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার অফিসারের ১১ বছর সশ্রম কারাদণ্ড

লক্ষ্মীপুরে রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার অফিসারের ১১ বছর সশ্রম কারাদণ্ড

লক্ষ্মীপুরে রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার অফিসারের ১১ বছর সশ্রম কারাদণ্ড

লক্ষ্মীপুর জেলার রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার টাকা আত্মসাতের মামলায় প্রিন্সিপাল অফিসার আবদুল লতিফ ভূঁইয়াকে ১১ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১৭ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নোয়াখালী জেলা স্পেশাল জজ আদালতের বিচারক এ এন এম মোরশেদ খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আবদুল লতিফ ভূঁইয়া কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার দামতি গ্রামের মৃত আবদুল গফুর ভূঁইয়ার ছেলে এবং লক্ষীপুর জেলার রূপালী ব্যাংক পোদ্দার বাজার সাবেক ২য় কর্মকর্তা ছিলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্র জানায়, আবদুল লতিফ ভূঁইয়া ১৯৯৫ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত রূপালী ব্যাংক পোদ্দার বাজার শাখার ২য় কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালীন ব্যাংকের ৪ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ করেন। তার মধ্যে ২০০৩ সালে ৩৩টি এন্টির মাধ্যমে ১৫ লাখ ৪৩ হাজার ২৭ টাকা আত্মসাৎ করার পরিপ্রেক্ষিতে মামলা রুজু করা হয়।   

জেলা দুদকের পিপি অ্যাডভোকেট আবুল কাশেম বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার দুপুর আড়াইটার দিকে মামলার শুনানি শেষে বিচারক এ এন এম মোরশেদ খান অভিযুক্ত আসামিকে ২টি ধারায় মোট ১১ বছরের কারাদণ্ড ও ১৭ লাখ টাকা অর্থদণ্ড দেন। এসময় দণ্ডপ্রাপ্ত আসামি পলাতক ছিলেন। আসামির সাজা যুগপৎ চলবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com