সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বৃদ্ধ দম্পতি খুনের রহস্য উন্মোচন, ছয় আসামীই গ্রেফতার

লক্ষ্মীপুরে বৃদ্ধ দম্পতি খুনের রহস্য উন্মোচন, ছয় আসামীই গ্রেফতার

লক্ষ্মীপুরে বৃদ্ধ দম্পতি খুনের রহস্য উন্মোচন, ছয় আসামীই গ্রেফতার

লক্ষ্মীপুরের শাকচরে স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় ছয়জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরের মাদাম এলাকা থেকে অভিযুক্ত আসামী কামরুল হাসানকে গ্রেফতার করে পুলিশ। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অন্য চার আসামীকে গ্রেফতার করা হয়। এঘটনায় এক আসামী মাদক মামলায় কক্সবাজার জেলে আটক রয়েছে। এর আগে গেলো বছরের ১৫ অক্টোবর সদর উপজেলার শাকচরের ছই মিঝি বাড়িতে আবু ছিদ্দিক ও তাঁর স্ত্রী আতরের নেছাকে হত্যার ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার প্রেস বিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেন, পুলিশ সুপার।
 
পুলিশের দাবি, স্বর্ণলংকার ও নগদ টাকা চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে এ হত্যাকান্ড ঘটিয়েছে বলে আসামীরা স্বীকার করেছে। গ্রেফতাররা হলো- রুবেল, কামরুল হাসান, জুয়েল, কাউছার হোসেন, ও আবুল কাশেম খোকন দুদু। এরা সবাই একই এলাকার বাসিন্দা। এদিকে এঘটনায় সন্দেহভাজন আসামী হিসেবে জেল হাজতে আটক ওই দম্পত্তির দত্তক ছেলেকে অব্যাহতি চেয়ে আদালতে আবেদন করেন।
 
পুলিশ জানায়, স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রী কামরুল হাসান ওই দম্পত্তির বাড়িতে ইলেকট্রিক কাজ করতো। আবুল হোসেন খোকন দুদুর ভাতিজা গিয়াস উদ্দিনের কাছে ওই দম্পত্তি কিছু সম্পত্তি বিক্রি করেন। দুদু নগদ টাকা ও স্বর্ণালংকার ওই দম্পত্তির বাসায় রয়েছে বলে জানায় ওই ইলেকট্রিক মিস্ত্রী কামরুল হাসানকে। পরে সে তার বন্ধু বাহার, রুবেল, জুয়েল ও কাউছারকে নিয়ে ওই বাড়িতে রাতে চুরির প্রস্তুতি নেয়। ঘটনার দিন তারা ওই দম্পত্তিকে হত্যার পরও কোন কিছু না পাওয়ায় দুদুকে জানায়। কিন্তু দুদু তা বিশ্বাস করতে না পেরে বাকবিতন্ডা শুরু করে। এদিকে পুলিশ বিশস্ত সূত্রে খবর পেয়ে এ মামলায় কামরুল হোসেনকে গ্রেফতার করলে ঘটনার জট খুলে। পরে অভিযান চালিয়ে অন্য চার আসামীকে আটক করে পুলিশ।  
 
পুলিশ সুপার মো: মাহফুজ্জামান আশরাফ জানান, বৃদ্ধ দম্পত্তিকে হত্যার ঘটনায় ছয়জন আসামীকেই গ্রেফতার সম্ভব হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com