সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক

লক্ষ্মীপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক

লক্ষ্মীপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লো দুই যুবক

লক্ষ্মীপুর পৌরসভার পলোয়ান মসজিদ এলাকায় চুরি করতে এসে ধরা পড়েছে দুই যুবক। বৃহস্পতিবার ভোররাত সোয়া তিনটার দিকে স্থানীয় লোকজন তাদেরকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটককৃতরা নিজেদের নাম সবুজ ও শরীফ বলে জানায়। তাদের বাড়ি জেলার কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের মতিরহাট এলাকায়।

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, রাত তিনটার দিকে কয়েকজমের একটি চোরের দল পলোয়ান মসজিদ সংলগ্ন হারুনুর রশিদের মুদি দোকান, ইউনুসের চা দোকান ও পলাশের ইলেকট্রিক দোকানে ঢুকে মালামাল লুটে নেয়। দোকানের সাটার খোলার শব্দ পেয়ে জাকির নামে এক ব্যক্তি এগিয়ে এসে স্থানীয়দের সহযোগিতায় তাদের দুইজনকে আটক করে এবং লুটে নেওয়া মূল্যবান মালামাল উদ্ধার করে। পুলিশের খবর দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

দোকানের সাটারের তালা কেটে চোরেরা ভেতরে ঢুকে। ঘটনার সাথে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা তাদের।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সালাহ উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে চুরির ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তাদরকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com