সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২ | মসজিদে মাইকিং

রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২ | মসজিদে মাইকিং

রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ২ | মসজিদে মাইকিং

লক্ষ্মীপুরের রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মো. শাহিন ও মো. সাহেদ নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জানুয়ারি) রাতে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় স্থানীয়  কয়েকটি মসজিদে মাইকিং করে স্থানীয়রা । পরে আতংক ছড়িয়ে পুরে পুরো রামগতি এবং কমলনগরের বিভিন্ন এলাকায়। 

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে রামগতি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে তাদের বিরুদ্ধে ডাকাতির মামলা দায়ের করেন। পরে তাদের লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত শাহিন আলেকজান্ডার ইউনিয়নের বালুরচর গ্রামের নুর আজমের ছেলে ও সাহেদ চর নেয়ামত গ্রামের সুফিরহাট এলাকার রেজাউল হকের ছেলে।

পুলিশ জানায়, জনতা বাজার এলাকায় রাতে একটি খোলা জমিতে অস্ত্রশস্ত্র নিয়ে ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান চালায়। এসময় দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুইজনসহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। অন্য আসামিরা হলেন- আলমগীর হোসেন, বেলাল হোসেন, মো. স্বপন, আজম, টুটুল ও হারুন।

রামগতি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুর রহমান বলেন, ডাকাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com