সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রামনগর গ্রামে মো: হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে । রোববার গভীর রাতে এ হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর আত্মীয় মো: মোশারফ হোসেন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগী মো: হোসেন রামনগর গ্রামের গোলাম রহমান পাটোয়ারি বাড়ির মোক্তার হোসেনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ব্যবসায়ী মো: হোসেন ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। গ্রামের বাড়িতে তিনি একটি ভবন নির্মান করছিলেন। কিন্তু রাতের অন্ধকারে অজ্ঞাত ব্যক্তিরা হামলা করে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় নতুন ভবনের দরজা- ২২ টি জানালাসহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে দেয় তারা। পরে সকালে প্রতিবেশিরা বিষয়টি বুঝতে পেরে হোসেনকে মুঠোফোনে জানায়।
চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তহিদুল ইসলাম বলেন, রাতের আঁধারে ব্যবসায়ীর বাড়িতে কারা ভাঙচুর চালিয়েছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে। খুব শীঘ্রই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com