সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর শহরের ডিবি রোডের বাসা থেকে রহস্যজনক ভাবে ২টি মোটরসাইকেল চুরি

লক্ষ্মীপুর শহরের ডিবি রোডের বাসা থেকে রহস্যজনক ভাবে ২টি মোটরসাইকেল চুরি

লক্ষ্মীপুর শহরের ডিবি রোডের বাসা থেকে রহস্যজনক ভাবে ২টি মোটরসাইকেল চুরি

বাসা বাড়িটির চারপাশে বাউন্ডারি ওয়াল ও প্রধান গেইট রয়েছে। বাউন্ডারির ভেতরেই মোটরসাইকেল ও গাড়ি স্ট্যান্ড। সেখানেও রয়েছে লকার। বাড়িতে দারোয়ানও আছে। কিন্ত এত কিছুর পরেও বেশ কয়েকটি মোটরসাইকেলের মাঝখান থেকে ২টি মোটরসাইকেল রহস্যজনক ভাবে চুরি হয়ে গেছে। মোটরসাইকেল ছাড়াও এ বাড়িতে কয়েক দিন পরপরই চুরির ঘটনা ঘটে। অথচ বাড়িতে দারোয়ানও রয়েছে । কিন্ত আশপাশের অন্য বাড়িতে দারোয়ান নেই চুরিও নেই।
এমনই আক্ষেপে সাথে কথা গুলো বলেছিলেন, লক্ষ্মীপুর শহরের ১০ নং ওয়ার্ডের ডিবি রোডস্থ আবদুল বারেক পাটোয়ারির বাড়ির ভাড়াটে বাসিন্দা জাবের আল মামুন । মামুন লক্ষ্মীপুর জেলা প্রশাসক অফিসে কর্মরত। একই দিন চুরি হয়েছে ওই বাড়ির অপর বাসিন্দা বেসরকারি উন্নয়ন সংস্থা বুরো বাংলাদেশ এর কর্মকর্তা অনীল বিকাশ ত্রিপুরার মোটরসাইকেলও।
বাড়ির মালিক আবদুল বারেক পাটোয়ারি একজন প্রবাসী। মালিকের অনুপস্থিতিতে বাড়িটি দেখাশোনা করেন তার শ্বশুর মাস্টার নজির আহমেদ। গত ১৬ই জানুয়ারি এ ঘটনার পর নজির মাস্টার লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করেন।

মাস্টার নজির জানান, এঘটনায় লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়িতে একটি সাধারণ ডায়েরি করার পর একজন পুলিশ গিয়ে ঘটনাস্থল দেখে আসা ছাড়া আর কোন কাজ হয়নি।

অন্যদিকে লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির এএসআই সালাহ উদ্দিন জানান, তাদের জিডিটি সদর থানার কোন কর্মকর্তার ওপর দেয়া হয়েছে তা তিনি জানেন না।

এদিকে খবর নিয়ে জানা গেছে, মোটরসাইকেল চোরদের নিকট লক্ষ্মীপুর জেলা একটি নিরাপদ স্থানে পরিণত হয়েছে। লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে প্রতিদিনই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। গত বছরের সেপ্টেম্বর মাসে জেলার দুর্ধষ গাড়ি চোর রায়পুরের মোবারক হোসেনকে গ্রেফতারের পরেও চুরি থেমে নেই। এ অবস্থায় মোটরসাইকেলের মালিকরা প্রতিনিয়ত আতংকে দিন কাটাচ্ছেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com