সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকার পার্কে ‘পরকীয়ায় ব্যস্ত’ লক্ষ্মীপুরের এক মায়ের দুই শিশু মারা গেল সুইমিংপুলে ডুবে

ঢাকার পার্কে ‘পরকীয়ায় ব্যস্ত’ লক্ষ্মীপুরের এক মায়ের দুই শিশু মারা গেল সুইমিংপুলে ডুবে

ঢাকার পার্কে ‘পরকীয়ায় ব্যস্ত’ লক্ষ্মীপুরের এক মায়ের দুই শিশু মারা গেল সুইমিংপুলে ডুবে

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজাবাড়ি এলাকায় অবস্থিত ‘গার্ডেন পার্কের’ সুইমিংপুলে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ সময় ওই পার্কে শিশুদের মা পরকীয়ায় ব্যস্ত ছিলেন বলে পুলিশ ও অন্যান্য সূত্রে জানা গেছে।দুই শিশুর পিতার নাম মোখলেসুর রহমান মিন্টু, তিনি পেশায় রাজমিস্ত্রি। গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলা সদরের নকতনপুর এলাকায়। স্ত্রী সন্তানদের নিয়ে গদারবাগ এলাকার নবীন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। দৈনিক যুগান্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

নিহতরা হলো ৩ বছর বয়সি ফাহিম ও ৫ বছর বয়সী আদিজা। শনিবার রাতে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সময় পার্কের ভেতরেই ওই দুই শিশুর মা জিন্নাত আরা উপস্থিত ছিলেন। দুই শিশুর লাশ উদ্ধারের পর জিন্নাত আরাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজামান জানান, জিজ্ঞাসাবাদে দুই শিশুর মা জানিয়েছে- জুলহাস নামে এক ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে সময় কাটাতে দুই শিশুসন্তানকে নিয়ে শনিবার বিকালে গদারবাগের বাসা থেকে রাজাবাড়ি গার্ডেন পার্কে আসেন। গার্ডেন পার্কে ঢোকার পর জিন্নাত আরা দুই শিশুকে অরক্ষিত অবস্থায় ছেড়ে দিয়ে আড়ালে বেঞ্চে বসে জুলহাসের সঙ্গে প্রেমালাপে সময় কাটাতে থাকেন। কিভাবে তার দুই সন্তান সুইমিংপুলের পানিতে পড়েছে সে জানে না। এদিকে ঘটনার পর পরকীয়া প্রেমিক জুলহাস পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।

ওসি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। দুই শিশুর পিতা মোখলেছুর রহমান জানান, বিকালে তার স্ত্রী মোবাইলে কল করে দুই বাচ্চাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে বলে জানায়। পরে সন্ধ্যার দিকে দুই সন্তানের মৃত্যুর বিষয়টি জানতে পারেন। তার অভিযোগ, স্ত্রী পরকীয়া প্রেমিক জুলহাসের সঙ্গে পার্কে ঘুরতে গিয়ে পরিকল্পিতভাবে বাচ্চা দুটিকে হত্যা করে পানিতে পড়ার নাটক সাজিয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com