সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস থেকে নগদ টাকাসহ ১২ দালাল আটক

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস থেকে নগদ টাকাসহ ১২ দালাল আটক

লক্ষ্মীপুর পাসপোর্ট অফিস থেকে নগদ টাকাসহ ১২ দালাল আটক

লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের ১২ সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৮০ হাজার ২০ টাকা, পাঁচটি পাসপোর্ট, ১৮ টি পাসপোর্ট ডেলিভারি রিপোর্ট ও আটটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- শাকিল আল মাহমুদ, তপু হোসেন, মো. হোসেন, মো. শাহিন, মো. কামাল, জাকির হোসেন, ইকবাল হোসেন, ফজলুল করিম, জাহিদ ইসলাম, বেলায়েত হোসেন, নোমান সিদ্দিক ও মোরশেদুল আলম।

র‌্যাব সূত্র জানায়, আটকরা লক্ষ্মীপুর জেলার পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা জনসাধারণকে পাসপোর্ট বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। তারা পাসপোর্ট কার্যালয়ের আশপাশ এলাকায় সিন্ডিকেট করে এ কাজ করে আসছে। তাদের সিন্ডিকেট ছাড়া পাসপোর্ট করতে গেলে জনসাধারণকে বিভিন্ন ধরণের বাধার সম্মুখীন হতে হয়।

র‌্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। দালালচক্রের সদস্যের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com