সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে রাতের আঁধারে ফসলী জমির মাটি কাটার সময় ৬টি ট্রাক্টর জব্দ

লক্ষ্মীপুরে রাতের আঁধারে ফসলী জমির মাটি কাটার সময় ৬টি ট্রাক্টর জব্দ

লক্ষ্মীপুরে রাতের আঁধারে ফসলী জমির মাটি কাটার সময় ৬টি ট্রাক্টর জব্দ

জুনায়েদ আহমেদ: লক্ষ্মীপুরের ভবানিগঞ্জে রাতের আঁধারে কৃষি জমির মাটি কাটার সময় স্থানীয়রা একত্রিত হয়ে মাটি বোঝাই ৬টি ট্রাক্টর ও ১টি এক্সেভেটর মেশিন জব্দ করে। পরে জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে ঘটনাস্থল থেকে মাটি বহনের সাথে জড়িত ড্রাইভার ও হেলপারসহ তিনজনকে আটক করে নিয়ে যায় পুলিশ। এঘটনায় লক্ষ্মীপুর সদর মডেল থানায় রাতেই ক্ষতিগ্রস্থদের পক্ষে কামাল উদ্দিন বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। এদিকে থানায় মুচলেকা দিয়ে আটক ওই তিনজনকে নিয়ে আনেন স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি।

অভিযোগকারি ও ক্ষতিগ্রস্থ কামাল উদ্দিন সদর উপজেলার ভবানিগঞ্জ ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের আকাব উদ্দিন ব্যাপারি বাড়ির আব্দুল আজিজের ছেলে।

অভিযুক্ত রাজন, সিবলু, ফয়সাল,ফরহাদ, বাবু, মামুন, তায়েব, নুরু, মুসলিম একই ইউনিয়নের আবদুল্ল্যাহপুর ও পিয়ারাপুরের বাসিন্দা।

ক্ষতিগ্রস্থ কয়েকজন জানালেন, তাদের সম্পত্তি ফসলি জমি থেকে স্থানীয় নুরু, রাজন, সিবলূসহ ১০-১৫ জন মিলে রাতের আঁধারে বেকু দিয়ে মাটি কাটছেন। এসময় ১০-১২টি ট্রাক্টর দিয়ে মাটি পরিবহন করতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে এলাকাবাসী একত্রি হয়ে চলাচলের রাস্তা কেটে ৬টি ট্রাক্ট্রর ও ১টি বেকু মেশিন জব্দ করেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যান। স্থানীয় চেয়ারম্যান তার ইটের ভাটায় এ মাটি পরিবহন করছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। তারা এঘটনার বিচার দাবি করেন।

তবে অভিযুক্ত কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

স্থানীয় চেয়ারম্যান সাইফুল ইসলাম রনি জানান, ব্রীকফিল্ডের জন্য তিনি মাটি কিনেছেন কিন্তু বিরোধের বিষয়টি তাঁর জানা নেই। উভয়পক্ষকে নিয়ে বসে সমাধানের চেষ্টা করছেন বলে জানালেন এই জনপ্রতিনিধি। তবে নিষিদ্ধ ট্রাক্টরের বিষয়ে ইউএনও দেখবেন বলে জানান এই জনপ্রতিনিধি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি মোসলেহ উদ্দিন জানালেন, অভিযোগ পেয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়ার কথা জানান ওসি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com