সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে মা-বাবার ঝগড়ার মাঝে তিন মাসের শিশু নিহত | বাবা আটক

কমলনগরে মা-বাবার ঝগড়ার মাঝে তিন মাসের শিশু নিহত | বাবা আটক

কমলনগরে মা-বাবার ঝগড়ার মাঝে তিন মাসের শিশু নিহত | বাবা আটক

লক্ষ্মীপুরের কমলনগরে বাবা-মায়ের ঝগড়ার মাঝে বাবার হাত থেকে পড়ে মারা গেল তাদের তিন মাসের কন্যা শিশু সামিয়া। তবে পুলিশ ও স্থানীয়রা বলছে, শিশুটির বাবা শাকিল রাগের বসে শিশুটিকে আঁচড়িয়ে হত্যা করেছে। বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার চরলরেন্স ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড দেলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির বাবা শাকিলকে আটক করেছে কমলনগর থানা পুলিশ। বিকেলে শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। শাকিল পেশায় একজন জেলে। স্থানীয়রা জানায়, উপজেলার চরলরেন্স গ্রামের আলম মাঝির ছেলে শাকিলের সঙ্গে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জের সুতারগোপটা এলাকার আব্দুল গণির মেয়ে নুপুরের দেড় বছর আগে বিয়ে হয়।

এর মধ্যে তাদের ঘরে তিন মাস বয়সী শিশু সামিয়ার জন্ম হয়। বুধবার দুপুরে নুপুর তার বাবার বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার স্বামী মো. শাকিল বাধা দেন। এতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। স্থানীয়দের অভিযোগ, ঝগড়ার এক পর্যায়ে শাকিল তার শিশু কন্যা সামিয়াকে স্ত্রী নুপুরের কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ফেলে দেয়।

এতে শিশুটি মারাত্মক আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। তবে শিশু সামিয়ার দাদি হালিমা বেগম জানিয়েছে, অসাবধানতায় শিশুটি তার বাবার হাত থেকে পড়ে মারা গেছে। তিনি জানান, পুত্রবধু তার বাবাব বাড়িতে বেড়াতে যেতে চাইলে তার ছেলে শাকিল নিষেধ করে। এ নিয়ে ছেলে এবং পুত্রবধুর মধ্যে ঝগড়া হয়।

এক পর্যায়ে তার ছেলে শাকিলের কোল থেকে পড়ে গিয়ে নাতনি সামিয়া মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয় ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, বাবা-মায়ের ঝগড়ার মাঝে অসাবধানতাবসত তাদের শিশুকন্যাটি পড়ে যায়। এতে তার মৃত্যু হয়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, শিশুটির বাবা শিশুটিকে আঁচড়িয়ে মরেছে বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছে। পুলিশ পাঠিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। শিশুর বাবা শাকিলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com