সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে অবৈধ জালে আগুন

রামগতিতে অবৈধ জালে আগুন

রামগতিতে অবৈধ জালে আগুন

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথ অভিযান চালিয়েছে মৎস্য দপ্তর ও নৌ-পুলিশ। এ সময় ৫৫ টি চরঘেরা ও দুটি চায়না জাল  জব্দ করা হয়। পরে, প্রকাশ্যে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত মেঘনা নদীর ওচখালী এলাকায় অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়।

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) ফেরদৌস আহম্মদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নদীর মাছ ধরা করা হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়েছি।মেঘনা নদীর তীরবর্তী ওচখালী নামক স্থান হতে ৫৫ টি চরঘেরা ও দুটি চায়না জাল পরিত্যাক্ত অবস্থায় জব্দ করি।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: জসিম উদ্দিন বলেন, রামগতির মেঘনা নদীতে মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।

উল্লেখ্য: ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত নদীতে জাটকার অভয়াশ্রম। এসময় লক্ষ্মীপুরের রামগতি থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর প্রায় একশ’ কিলোমিটার এলাকায় মাছধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com