সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নোমান-রাকিব হত্যার প্রতিবাদে কমলনগর যুবলীগের মানববন্ধন

নোমান-রাকিব হত্যার প্রতিবাদে কমলনগর যুবলীগের মানববন্ধন

নোমান-রাকিব হত্যার প্রতিবাদে কমলনগর যুবলীগের মানববন্ধন

লক্ষ্মীপুরে যুবলীগ নেতা আবদুল্লাহ আল নোমান ও ছাত্রলীগ নেতা রাকিব ইমাম হত্যার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে যুবলীগের উদ্যোগে এ আয়োজন করা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম নুরুল আমিন রাজু, উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্যা হিরন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, যুবলীগ নেতা মিরাজ হোসেন শান্ত ও রাকিব হোসেন লোটাস প্রমুখ।

বক্তারা বলেন, যুবলীগের নোমান দক্ষ সংগঠক ছিলেন। কিন্তু সন্ত্রাসীরা তাকে বাঁচতে দেয়নি। নোমান ও রাকিবকে সন্ত্রাসীরা গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে। নোমানের ও রাকিবের অবুঝ সন্তানদের মুখের দিকে তাকে কলিজা ফেটে যায়। সন্ত্রাসীর কোনো দল নেই। তাদের পরিচয় তারা সন্ত্রাসী। নোমান ও রাকিব হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন তারা।

পুলিশ ও মামলা সূত্র জানা যায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নাগেরহাট সড়কে সন্ত্রাসীরা যুবলীগ নেতা নোমান ও ছাত্রলীগ নেতা রাকিবকে গুলি করে হত্যা করে। এ সময় তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল নিয়ে যায় সন্ত্রাসীরা। গুলির শব্দ শুনে ঘটনাস্থল গিয়ে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। মাথায় ও মুখে গুলিবিদ্ধ হয়ে তারা মারা গেছেন। ঘটনার ২৭ ঘণ্টা পর আওয়ামী লীগ নেতা কাশেম জিহাদিসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

নিহত নোমান তিনি জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপর নিহত রাকিব বশিকপুর ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একই ইউনিয়নের নন্দীগ্রামের রফিক উল্যার ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com