সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে পুকুরে বিষ ঢেলে চাষীর লাখ টাকার মাছ মেরেছে দূর্বৃত্তরা

কমলনগরে পুকুরে বিষ ঢেলে চাষীর লাখ টাকার মাছ মেরেছে দূর্বৃত্তরা

কমলনগরে পুকুরে বিষ ঢেলে চাষীর লাখ টাকার মাছ মেরেছে দূর্বৃত্তরা

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার সাবেরহাট ইউনিয়নের ১ নং ওয়ার্ডের একটি পুকুরে বিষ ঢেলে চাষী মোজাম্মেল হোসেন শাকিলের লাখ টাকার মাছ মেরে ফেলেছে দূর্বৃত্তরা। এ ঘটনায় অজ্ঞাত নামা ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার ( ১০ জুন) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত মোজাম্মেল হোসেন শাকিল জানায়, তিনি তার পুকুরে ৭ হাজার পাঙ্গাস ও তেলাপিয়া মাছের চাষ করেছিলেন।

স্থানীয় অজ্ঞাতনামা কিছু ব্যক্তি হিংসার বশবর্তী হয়ে তার পুকুরে বিষ ঢেলে দিলে সব মাছ মরে ভেসে উঠে। এতে তার এক লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল খায়ের এবং কমলনগর থানা পুলিশের কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com