সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
নোয়াখালীতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের যুবক গ্রেফতার

নোয়াখালীতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের যুবক গ্রেফতার

নোয়াখালীতে ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় লক্ষ্মীপুরের যুবক গ্রেফতার

নোয়াখালী সদর উপজেলায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪৫) ও তার স্কুলপড়ুয়া মেয়ে ফাতেমা আজিম প্রিয়ন্তী।

এ ঘটনায় এলাকাবাসী ধাওয়া দিয়ে আলতাফ হোসেন নামে একজনকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।আটক আলতাফ হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহের গ্রামের মৃত আবুল কালামের কালামের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, ফজলে আজিম কচি মিয়া দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন। তার বাসার নিচ তলায় থাকে ভাড়াটিয়া। নিচ তলার একটি অংশ ভাড়া দেওয়ার জন্য ‘টু-লেট’ সাইনবোর্ড টানানো রয়েছে।

ফজলে আজিম কচি মিয়ার মা হোসনে আরা বেগম জানান, নূর নাহার বেগম ও তার মেয়ে প্রিয়ন্তী সকালে বাসায় ছিলেন। বাসা ভাড়া নেওয়ার কথা বলে কয়েকজন সকাল সাড়ে ১০টার দিকে বাসায় ঢুকে নূর নাহারকে কুপিয়ে হত্যা করে। এসময় তার মেয়ে প্রিয়ন্তী চিৎকার করলে তাকেও কুপিয়ে তারা পালিয়ে যায়। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে প্রিয়ন্তী মারা যায়।

এসময় এলাকাবাসী ধাওয়া দিয়ে আলতাফ হোসেন নামে একজনকে ধরে পিটুনি দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।

সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। আটক আলতাফ হোসেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমেহের গ্রামের মৃত আবুল কালামের কালামের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখনও কিছু জানাতে পারেনি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com