সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
বশিকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

বশিকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

বশিকপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে লাঞ্ছিত করার অভিযোগ সভাপতির বিরুদ্ধে

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাছেদকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সভাপতির বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে অধ্যক্ষের কক্ষে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি হিজবুল বাহার রানার বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।

অভিযুক্ত হিজবুল বাহার রানা কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক।

প্রতিষ্ঠানটির অভিভাবক সদস্য মোরশেদ আলম জানান, সভাপতি কাউকে কিছু না জানিয়ে প্রতিষ্ঠানে এসে অধ্যক্ষকে মারধর করেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ও পরিচালনা কমিটির সদস্যরা ছুটে আসেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মারধরের শিকার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল বাছেদ বলেন, ‘পরিচালনা কমিটির সিদ্ধান্ত ছাড়াই এককভাবে সভাপতি আমাকে অব্যাহতি দেওয়ার চিঠি দিতে আসেন। কথা বলার একপর্যায়ে তিনি আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর আগেও তিনি আমাকে হুমকি দিয়েছেন। ওই ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সভাপতি হিজবুল বাহার রানা। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারপ্রাপ্ত অধ্যক্ষও প্রার্থী। এ কারণে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমাদের মধ্যে বসে কথা হয়েছে। তাকে লাঞ্ছিত করা হয়নি।’

পোদ্দার বাজার পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, খবর পেয়ে আমি কলেজে গিয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে দুপক্ষকে শান্ত করা হয়। তবে এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেননি।

লক্ষ্মীপুর জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র বলেন, সভাপতি একক কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। শিক্ষক লাঞ্ছিতের অভিযোগটি খতিয়ে দেখা হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com