সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে সাবরেজিস্ট্রারকে এলাকা ছাড়ার হুমকি; থানায় জিডি

রামগতিতে সাবরেজিস্ট্রারকে এলাকা ছাড়ার হুমকি; থানায় জিডি

রামগতিতে সাবরেজিস্ট্রারকে এলাকা ছাড়ার হুমকি; থানায় জিডি

কাজল কায়েস: লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সাবরেজিস্ট্রার আব্দুর রহমান মু. তামিমকে এলাকা ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার(৮ আগষ্ট) দুপুর ১টা ৪ মিনিটে হোয়াটসঅ্যাপে কল দিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মো. রাকিব এ হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে।বিকেলে সাবরেজিস্ট্রার তামিম ঘটনাটি সাংবাদিকদের জানিয়ে বলেন, ‘আমি আইনি পদক্ষেপ নেব। ঘটনাটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা সাবরেজিস্ট্রার জানান, তিন-চার মাস আগে যুবলীগ নেতা রাকিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন তার কাছে একটি জমির দলিল করে দেওয়ার জন্য এসেছিলেন। কিন্তু জমির মালিক দাবিদার প্রবাদ দাস ভারতীয় নাগরিক। ওই জমির দলিল স্থগিতের জন্য অপরূপ দাস অভিযোগ করেছেন। আইন অনুযায়ী এ জমির দলিল করা সম্ভব নয়।
এর পরও রাকিব দলিল করে দেওয়ার জন্য তাকে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা বলেন। এতে তিনি রাজি হননি। জমির মালিক দাবি করা প্রবাল কয়েক দিন আগে মারা যান। ধারণা করা হচ্ছে, ওই জমিটি রাকিব ক্রয় করতে চেয়েছিলেন।
কিন্তু জমির মালিক দাবি করা ব্যক্তির মৃত্যু এবং দলিল না থাকায় তিনি জমি ক্রয় করতে পারেননি।তিনি বলেন, ‘হোয়াটসঅ্যাপে রাকিব আমাকে কল দেন। জমির দলিল করে না দেওয়ায় তিনি আমার সঙ্গে শুরু থেকে উত্তপ্ত বাক্যে কথা বলেন। এক পর্যায়ে তিনি আজকের মধ্যে রামগতি ছাড়ার জন্য হুমকি দেন। তা না হলে তিনি আমাকে মেরে বের করে দেবেন।
অথবা কিভাবে বের করে দিতে হয় তা তিনি জানেন বলে হুমকি দেন। তিনি আমাকে পরোক্ষভাবে হত্যার হুমকি দিয়েছেন। এতে পরিবার নিয়ে আমি আতঙ্কে রয়েছি। আমি থানায় লিখিত অভিযোগ করব।’
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মো. রাকিব বলেন, ‘আমার বন্ধুর জমির দলিলের জন্য সাবরেজিস্ট্রারের সঙ্গে কথা হয়েছে। আইনি জটিলতা দেখিয়ে তিনি দলিলটি করেননি। বন্ধুর বাবা প্রবাল দাস মারা গেছেন। বিষয়টি আমি তাকে জানানোর জন্য কল দিয়ে কথা বলেছি। তাকে হুমকি এবং পাঁচ লাখ টাকা অফার করার ঘটনাটি মিথ্যা।’রামগতি থানার ওসি আলমগীর হোসেন বলেন, ‘সাবরেজিস্ট্রার আমাকে ঘটনাটি জানাননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com