সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে খামারের মুরগী বিনষ্ট করে খাদ্য লুটপাট করলো দুবৃর্ত্তরা

লক্ষ্মীপুরে খামারের মুরগী বিনষ্ট করে খাদ্য লুটপাট করলো দুবৃর্ত্তরা

লক্ষ্মীপুরে খামারের মুরগী বিনষ্ট করে খাদ্য লুটপাট করলো দুবৃর্ত্তরা

জুনায়েদ আহম্মেদ | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর ডটকম : লক্ষ্মীপুরের রামগঞ্জে দেলোয়ার হোসেন নামের এক খামারির ছয় হাজার সোনালী জাতের মুরগী বিনষ্ট করে রাস্তার পাশে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তরা খামারে থাকা বিপুল পরিমান খাদ্যের পাত্র ও ৫০ বস্তা খাদ্য লুট করে নিয়ে যায়। সোমবার ভোররাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাসিমপুর গ্রামের মাইজ উদ্দিন মুন্সী বাড়ির সামনে দেলোয়ার পোল্ট্রি খামারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খামারি দেলোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী দেলোয়ার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাসিমপুর গ্রামের বদর উদ্দিন পাটোয়ারী বাড়ির ওবায়েদুল্লা পাটোয়ারীর ছেলে।

ভুক্তভোগী দেলোয়ার ও কয়েকজন এলাকাবাসী জানান, দেলোয়ার হোসেন দীর্ঘ ৭ বছর পূর্বে ১ লক্ষ টাকা পুঁজি নিয়ে খামার ব্যবসা শুরু করেন। সোমবার ভোররাতে দুর্বৃত্তরা খামারের মোরগগুলি হত্যা করে কিছু রাস্তার পাশে ফেলে রেখে চলে যায় এবং খামারে থাকা পোল্ট্রি খাদ্য ও খাদ্যের পাত্রসহ মালামাল লুট করে নিয়ে চলে যায়। এতে তাঁর প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ওই ভুক্তভোগী।

রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com