সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগতিতে ৪ ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা, একটি বিনষ্ট

রামগতিতে ৪ ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা, একটি বিনষ্ট

0
Share

রামগতিতে ৪ ইটভাটার ৯ লাখ টাকা জরিমানা, একটি বিনষ্ট

লক্ষ্মীপুরের রামগতিতে চারটি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) সংশোধনী আইন ২০১৯ এর বিভিন্ন ধারায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।
রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন এ অভিযানের নেতৃত্ব দেন। এ অভিযানে আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার বিশ্বাস এবং মীর মেজবাহীজ্জুলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের আল-আমিন ট্রেড কর্পোরেশন চররমিজ ইউনিয়নের মেসার্স শাওন সোহাগ ব্রিক্স ও মেসার্স জননী ব্রিক্স নামক ইট ভাটা মালিকগণের প্রত্যেককে দুই লাখ করে ছয় লাখ এবং চর পোড়াগাছা ইউনিয়নের মেসার্স আনোয়ারা ব্রিক্স নামক ইটভাটা মালিকের তিন লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় এসএসবি নামক একটি ইট ভাটা ভেঙে দেওয়া হয়েছে।
রামগতি থানা পুলিশ, আনসার সদস্য এবং রামগতি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অভিযানে অংশ নেয়।
রামগতি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন বলেন, উপজেলার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে চারটি ভাটার মালিককে ৯ লাখ টাকা জরিমানা এবং একটি ভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।
মিসু সাহা নিক্কন/বার্তা-02-24

রামগতি সংবাদ আরও সংবাদ

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

দৃশ্যমান হচ্ছে রামগতির বড়খেরী ইউনিয়নের টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com