সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

লক্ষ্মীপুর সদর হাসপাতাল কর্মীর বিরুদ্ধে রোগীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা শাফায়েত হোসেন (২৪) নামে এক রোগীকে মারধরের অভিযোগ উঠেছে রিফাত (২২) নামে হাসপাতালের এক অস্থায়ী কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনায় রিফাতকে তার দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শাফায়েত পৌর শহরের ইটের পোল এলাকার কাশেমের ছেলে।

শাফায়েত ও তার স্বজনরা জানায়, গত তিন দিন আগে শাফায়েত পরিবারের সঙ্গে অভিমান করে বিষপান করে হাসপাতালে ভর্তি হয়। হাসপাতালের ২য় তলায় চিকিৎসাধীন ছিল সে। শনিবার সকালে নাস্তা করতে হাসপাতালের নীচে নামে শাফায়েত। পরে তার বেডে যাবার সময় তাকে ভেতরে ঢুকতে বাঁধা দেয় হাসপাতালের অস্থায়ী কর্মচারী রিফাত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কর্তব্যরত চিকিৎসক রোগী দেখেছিলেন। এ সময় দ্বিতীয় তলার গেট বন্ধ রাখেন কর্মচারী রিফাত। তখন রোগী শাফায়েত ভেতরে ঢুকতে গেলে রিফাত তাকে ঢুকতে দেয়নি। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে চিকিৎসক রোগীদের ওয়ার্ড থেকে বের হয়ে গেলে তাকে ঢুকতে দেয়া হয়। শাফায়েত তার বেডে যাওয়ার পর পুনরায় রিফাতের সঙ্গে কথাকাটাকাটি হয়। এতে ক্ষিপ্ত হয়ে রিফাত কয়েকজনকে নিয়ে এসে তাকে মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে তার বোন নেহার এবং আত্মীয় সুজন এবং শ্রাবণও মারধরের শিকার হয়েছেন।

শাফায়েতের বোন ববি বলেন, ‘ঘটনাটি আমরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারকে জানিয়েছি।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন বলেন, ‘ঘটনাটি শুনেছি। রোগীর সঙ্গে এমন আচরণ করা ঠিক হয়নি। রিফাত আমাদের হাসপাতালের অস্থায়ী কর্মচারী। তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com