সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
টাংকি বাজার ঘাটের দখল নিয়ে সংঘর্ষে সাতজন জখম

টাংকি বাজার ঘাটের দখল নিয়ে সংঘর্ষে সাতজন জখম

টাংকি বাজার ঘাটের দখল নিয়ে সংঘর্ষে সাতজন জখম

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা মেঘনা নদীরর পাড়ের বড় মাছঘাট টাংকি বাজারের দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন মারাত্মক জখম হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় টাংকির বাজারে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ব্যক্তিদের মধ্যে তিনজনকে নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং বাকি চারজনকে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন, আবদুর রব ব্যাপারী, মোতাহার হোসেন, মোহাম্মদ মোস্তফা, মো. ইদ্রিস, মো. জামসেদ, মো. আশরাফ উদ্দিন ও মো. মোস্তাফিজ। এর মধ্যে প্রথম তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আর বাকি চারজনকে রামগতির হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকার পরিবর্তনের পর থেকে  টাংকির ঘাটের দখল নিয়ে স্থানীয় আবদুর রব ব্যাপারীর সঙ্গে রামগতির উপজেলার ফরিদ উদ্দিন ওরফে ফরিদ কমান্ডারের বিরোধ দেখা দেয়। ফরিদ কমান্ডার এরই মধ্যে একাধিকবার টাংকির ঘাট দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। মঙ্গলবার আবদুর রব ব্যাপীর ও ফরিদ কমান্ডারের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে চেয়ারম্যান ঘাট ও মাঈনউদ্দিন বাজার থেকে পুলিশ এবং সুবর্ণচর থেকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল চারজনকে সেনাবাহিনী আটক করেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে পরিস্থিতি শান্ত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি আরও বলেন, উদ্ভূত পরিস্থিতিতে টাংকির ঘাটে পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় আহত ব্যক্তিদের পরিবারের অভিযোগের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com