সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী লক্ষ্মীপুর ছাত্রলীগের ক্যাডার শাহীন গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী লক্ষ্মীপুর ছাত্রলীগের ক্যাডার শাহীন গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর প্রকাশ্যে গুলিবর্ষণকারী লক্ষ্মীপুর ছাত্রলীগের ক্যাডার শাহীন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে প্রকাশ্যে গুলিবর্ষণকারী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. শাহীন আলমকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে তাকে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

এর আগে, সোমবার (৬ জানুয়ারি) রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন থেকে শাহিনকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবে পালিয়ে যাবার চেষ্টা করেন তিনি।

গ্রেপ্তার শাহীন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি সদর উপজেলার ভবানীগঞ্জ এলাকার গোলাম মোস্তফার ছেলে।

লক্ষ্মীপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ঝলক মোহম্ত বলেন, শাহীন গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার বিষয়ে ইমিগ্রেশনে পূর্বে চিঠি দেওয়া ছিল। সৌদি আরবে পালিয়ে যাবার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তাকে প্রথমে আমাদের কাছে এবং পরে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়। আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সকালে লক্ষ্মীপুর শহরের মাদাম ব্রিজ ও দুপুরে জেলা শহরের তমিজ মার্কেট এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি ও হামলা করে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। সে সময় গুলিবিদ্ধ হয়ে চার শিক্ষার্থী নিহত ও দুই শতাধিক লোক আহত হন। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ, যুবলীগসহ অঙ্গসংগঠনের হাজারও নেতাকর্মীদের আসামি করা হয়েছে। সেদিন ছাত্রলীগ নেতা শাহীনকে অস্ত্র হাতে গুলি করতে দেখা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। শাহীন চার শিক্ষার্থী হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com