সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কেমিক্যাল-রং দিয়ে তৈরি হচ্ছে জুস | লক্ষ্মীপুরে দুই ফ্যাক্টরি সীলগালা

কেমিক্যাল-রং দিয়ে তৈরি হচ্ছে জুস | লক্ষ্মীপুরে দুই ফ্যাক্টরি সীলগালা

কেমিক্যাল-রং দিয়ে তৈরি হচ্ছে জুস | লক্ষ্মীপুরে দুই ফ্যাক্টরি সীলগালা

নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরে দুটি বাড়ি ভাড়া নিয়ে একটি অসাধু চক্র গোপনে কেমিক্যাল-রং দিয়ে তৈরি করছে নকল জুস, ট্যাং, আইসক্রিম,আচারসহ ইত্যাদি পন্য। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী অবরুদ্ধ করে রাখে কারখানা দুইটি।

খবর পেয়ে রোববার (১২ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার (১নং ওয়ার্ড) সাহাপুর এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজুবুর রহমান ও বিএসটিআই’র কর্মকর্তা মো. জিল্লুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী,পুলিশ সদস্যরা ফ্যাক্টরি দুইটি ঘিরে রাখে।পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মজুবুর রহমান

অভিযান পরিচালনা করে বেশকিছু সামগ্রী জব্দ তালিকা করে এবং সীলগালা করে দেয় দু’টি ফ্যাক্টরির।

সরেজমিন গিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র বাড়ি দুইটি ভাড়া নিয়ে অবৈধভাবে মূল উপাদান ছাড়াই শুধুমাত্র ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে নামিদামি ব্র্যান্ডের আদলে মোড়কজাত করে বিভিন্ন ব্র্যান্ডের নামে জুস, আচার, ট্যাং সহ কয়েক ধরনের নকল পণ্য অবাধে উৎপাদন ও বাজারজাত করে আসছে। পৌর শহরের ৬নং ওয়ার্ডের বাসিন্দা রাব্বি নামের এক ব্যক্তি বলে জানিয়েছেন।

ফ্যাক্টরি ঘুরে দেখা যায়, ফ্রুটি জুস, ট্যাং , আচার, ট্যাংমোড়ক। তাছাড়াও বাচ্চাদের খাওয়ার আইচ ললি রোবট ও মেয়াদহীন  জুস ও এগুলো তৈরির বিভিন্ন যন্ত্রাংশ  এবং রাসায়নিক দ্রব্য চোখে পড়ে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান ঢাকা মেইলকে জানান, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুইটি ফ্যাক্টরি সীলগালা করার পাশাপাশি জব্দ তালিকা করা হয়েছে। কাউকে আটক করা সম্ভব হয়নি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com