সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

কমলনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

কমলনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

লক্ষ্মীপুরের কমলনগরে গৃহবধূ রুমি আক্তার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারী) ভোরে উপজেলার মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফয়েজ আহমেদ ভূইয়ার বাড়ি থেকে ঘরের ফ্যানের সাথে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি গৃহবধূকে হত্যা করা হয়েছে। গৃহবধূ রুমি একই বাড়ির প্রবাসী শাকিলের স্ত্রী ও একই এলাকার মুকবুল আহম্মের মেয়ে।

মৃতের ভাই সহিদ ও রশিদ বলেন, শুক্রবার আমাদের বাড়িতে একটি অনুষ্ঠান রয়েছে। এ বিষয়ে রাতে বোনের সাথে বেশ কয়েকবার ফোনে কথা হয়েছে। সকালে তার মৃত্যুর কথা শুনে ছুটে আসি। বোনকে হত্যা করে ফ্যানে ঝুলিয়ে রেখেছে বলে দাবি করেন তারা। 

স্থানীয়রা জানায়, গৃহবধূ রুমি আক্তার রাতে তার ছোট ২ দেবর সাইমুন (১০) ও রাফি (১০) সাথে একই খাটে ঘুমায়। ওই সময়  শ্বাশড়ি ঘরে ছিল না। সকালে দাদি শাশুড়ি ঘরের দরজায় ডাকাডাকি করলে দুই দেবরের ঘুম ভেঙে গেলে তারা ঝুলন্ত মৃতদেহ দেখে চিৎকার দেয়। 

স্থানীয়রা বলেন, এই অবস্থায় কেউ আত্মহত্যা করতে পারে না। মারা যাওয়ার সময় রুমি লাফালাফি করলে পাশে থাকা তার ছোট ২  দেবরদের ঘুম ভেঙে যেতো। বিষয়টি সন্দেহজনক। 

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়না তদন্তের রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com