সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের চরশাহীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে ইউপি সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ

লক্ষ্মীপুরের চরশাহীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে ইউপি সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ

লক্ষ্মীপুরের চরশাহীতে গ্রাম পুলিশের বিরুদ্ধে ইউপি সদস্যকে লাঞ্ছিতের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. সোলেমানকে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে রেদোয়ান হোসেন নামে এক গ্রাম পুলিশের বিরুদ্ধে।
‘চৌকিদার ট্রাক্সে’র টাকার বিষয়ে জানতে চাইলে রেদোয়ান তাকে লাঞ্ছিত ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

এ ঘটনার বিচার পেতে মেম্বার সোলেমান চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন৷

গত ১ জানুয়ারি সন্ধ্যায় সদর উপজেলার দাশেরহাট বাজারের মন্তাজ মিয়া মার্কেটের ভেতরে এ ঘটনা ঘটে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় লোকজন।

রেদোয়ান ওই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

ইউপি সদস্য সোলেমান জানান, দাশের হাটের মন্তাজ মিয়া মার্কেটের ভেতরে আবদুল খালেক আমিনের দোকানের সামনে গ্রাম পুলিশ রেদোয়ানের সাথে তার দেখা হয়। তিনি রেদোয়ানকে ইউনিয়ন পরিষদের জরুরী কাজে অগ্রগতির বিষয়ে জিজ্ঞাসা করলে সে অকথ্য ভাষায় গালমন্দ করে। এক পর্যায়ে শার্টের কলার চেপে ধরে লাঞ্ছিত করে।

মেম্বার সোলেমান বলেন, ইউনিয়ন পরিষদের ‘চৌকিদার ট্রাক্স’ উত্তোলনের অগ্রগতি নিয়ে আমি তাকে জিজ্ঞেস করি। সে আমার কথার উত্তর না দিয়ে উল্টো আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। মারধরের জন্য আমার দিকে তেড়ে আসে। আমি ইউপি সদস্য হিসেবে তাকে জিজ্ঞেস করতেই পারি, কিন্তু তার কাছ থেকে এ ধরণের আচরণ কাম্য ছিল না। আমি প্রতিকারের আশায় আইনের আশ্রয় নিয়েছি এবং ইউপি প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মার্কেটের কয়েকজন ব্যবসায়ী বলেন, সোলেমান মেম্বার গ্রাম পুলিশ রেদোয়ানকে ট্রাক্সের টাকা উত্তোলনের বিষয়ে জিজ্ঞেস করায় সে ক্ষিপ্ত হয়ে মেম্বারের গায়ের দিয়ে তেড়ে আসে। অকথ্য ভাষায় গালিগালাজ করে। দু’জনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। মেম্বারের সাথে এমন আচরণ করা নিন্দনীয়।

গ্রাম পুলিশ রেদোয়ান ঘটনাটি স্বীকার করে বলেন, আমার সাথে মেম্বার সোলেমানের ঝামেলা হয়েছে। সে আমাকে ট্রাক্স উত্তোলনের বিষয়ে জিজ্ঞেস করলে আমি তাকে না বলায় সে আমার উপর ক্ষিপ্ত হয়। সে আমাকে গালমন্দ করেছে, আমিও তাকে গালমন্দ করি। আমার বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে, এতে আমার যা হবার হবে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা চন্দ্রগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) রুপক কর বলেন, বিষয়টি সরেজমিনে তদন্ত করেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com