সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে টিনের চিমনির ইটভাটা, আড়াই লাখ টাকা জরিমানা 

লক্ষ্মীপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে টিনের চিমনির ইটভাটা, আড়াই লাখ টাকা জরিমানা 

লক্ষ্মীপুরে গুঁড়িয়ে দেওয়া হয়েছে টিনের চিমনির ইটভাটা, আড়াই লাখ টাকা জরিমানা 

নিজাম উদ্দিন
লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতায় ‘মেসার্স এমবিসি ব্রিকস ম্যানু’ নামীয় টিনের ভাটার একটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় ভাটা মালিক মো. মানিককে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ভাটায় চুল্লির আগুন পানি দিয়ে নিভিয়ে দিয়েছে ফায়ারসার্ভিসের সদস্যরা। 

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ সদস্যদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. শিব্বির আহমেদ।

সদর উপজেলা প্রশাসন জানায়, ইটভাটার পরিবেশ ছাড়পত্র, লাইসেন্স না থাকা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় মেসার্স এমবিসি ব্রিকস এর মালিক মো. মানিককে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইনে আড়াই লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও ভাটার চিমনি ভেঙ্গে  ফায়ারসার্ভিস সদস্যদের মাধ্যমে চুল্লিতে পানি দিয়ে ব্যবহারের অনুপযোগী করে দেওয়া হয়েছে। ভাটা বন্ধ রাখার জন্য মুচলেকা গ্রহণ করা হয়। জনস্বার্থে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় উপজেলা প্রশাসন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com