সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে প্রবাসীর ঘরসহ পরিবারকে পুড়িয়ে মারার হুমকি

রায়পুরে প্রবাসীর ঘরসহ পরিবারকে পুড়িয়ে মারার হুমকি

রায়পুরে প্রবাসীর ঘরসহ পরিবারকে পুড়িয়ে মারার হুমকি

নিজস্ব প্রতিবেদক | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর

লক্ষ্মীপুরের রায়পুরে সৌদি প্রবাসী মো. ইউসুফের বসতঘরসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হুমকি দেওয়া হয়। এতে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভূগছেন। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভূক্তভোগী ইউসুফ সাংবাদিকদের ঘটনাটি জানিয়েছেন। 

ইউসুফ রায়পুর উপজেলার চরমোহনা গ্রামের বাসিন্দা। অভিযুক্ত অন্যরা হলেন আব্দুল গণি, তার ছেলে হানিফ ও হোসেন। তারা চরমোহনা গ্রামের বাসিন্দা।  অভিযোগ সূত্র জানায়, দেড় বছর আগে ইউসুফদের ১০ শতাংশ জমি ক্রয় করে গণির ছেলে হানিফ। এরপর তারা সেখানে বহুতল ভবন নির্মাণ করে। কিন্তু তারা ১০ শতাংশ জমির স্থলে ইউসুফদের আরও ২ শতাংশ বেশি জমি দখল করে নিয়েছে। জমি দখলমুক্ত করতে বললেও তারা করছে না।

জানুয়ারিতে ইউসুফ সৌদি থেকে গ্রামের বাড়িতে আসে। এরপর জমি উদ্ধারের কথা বললে তারা মোবাইলফোনসহ লোক মাধ্যমে ইউসুফসহ তার পরিবারের ক্ষতি করবে বলে হুমকি দেয়। গত ৫ ফেব্রুয়ারি দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইউসুফদের বসতঘরের সীমানায় জোরপূর্বক সীমানা দেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ইউসুফের বসতঘরসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যা করবে বলে হুমকি দেয়। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় রয়েছে।

এ ঘটনায় তিনি রায়পুর থানা লিখিত অভিযোগ দেন।  মো. ইউসুফ বলেন, পুলিশ অভিযোগের তদন্তে রবিবার ঘটনাস্থল এসেছে। পরে পুলিশ চলে গেলে গণির ছেলে হোসেন ও ভাগিনা মোকতার হোসেন আমাকে হুমকি দিয়েছে। তারা হুমকি দিয়েছে আমার ঘরবাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দেবে। আমার স্ত্রী-সন্তানদের ধর্ষণের হুমকিও দিয়েছে তারা। 

আব্দুল গণি বলেন, ইউসুফ আমাদের গালমন্দ করেছে। এজন্য ছেলে-ভাগিনাও তাদের গালমন্দ করে। ঘরসহ পরিবারকে আগুনে হত্যা এবং স্ত্রী-সন্তানকে ধর্ষণের হুমকির অভিযোগ সত্য নয়।  রায়পুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রাজন শেখ বলেন, জমি নিয়ে বিরোধের অভিযোগ তদন্তে আমি ঘটনাস্থল গিয়েছি। আমি চলে আসার পর কি ঘটেছে, তা আমার জানা নেই। এ ঘটনা বাদি ইউসুফও আমাকে কিছু জানায়নি। ঘটনাটি নিয়ে ইউসুফকে থানায় অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com