সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

রায়পুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

রায়পুরে স্কুলছাত্রী ধর্ষণের শিকার

রায়পুর: রায়পুরে ১০ বছরের শিশু যৌন হয়রানীর শিকার হয়েছে। এঘটনায় উত্তেজিত ব্যবসায়ীরা ওই ধর্ষক সহরফ আলী হাওলাদার (৪৫)কে আটক করে গন পিটুনী দিয়ে ছেড়ে দেয়। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকেলে উপজেলার ৮নং দক্ষিন চরবংশী ইউনিয়নের মোল্লার হাট বাজারে।

এঘটনায় সন্ধ্যায় শিশুর মা বাদি হয়ে সহরফ আলী হাওলাদারকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

শিশুর মা সাংবাদিকদের জানান, তার ১০ বছরের মেয়ে স্কুল ছুটির পর স্থানীয় বাজারের ওপর দিয়ে বাড়ীতে আসছিল। এসময় চরলক্ষী গ্রামের হাজি আদম আলী হাওলাদারের ছেলে মোল্লার হাট বাজারের ব্যবসায়ী সহরফ আলী হাওলাদার শিশুকে প্রলোভন দেখিয়ে তার দোকানে ডেকে নিয়ে যৌনাচারে লিপ্ত হয়। এসময় মেয়েটি চিৎকার দিলে পাশের ব্যবসায়ীরা এগিয়ে এসে উদ্ধার করে এবং ওই লম্পটকে গনপিটুনী দিয়ে ছেড়ে দেয়। এঘটনায় তিনি বাদি হয়ে রায়পুর থানায় শিশু ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন।

যোগাযোগ করা হলে পলাতক থাকায় ধর্ষক সহরফ আলী হাওলাদারকে পাওয়া যায়নি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা বলেন, মেয়েটির মা বাদি হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তা তদন্ত করে ব্যবস্থা নিতে হাজিমারা ফাড়ি থানার ইনচার্জ এসআই আব্দুল খালেককে নির্দেশ দেয়া হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com