সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ডাকাতি, শিশুসহ আহত ৬

রামগঞ্জে ডাকাতি, শিশুসহ আহত ৬

রামগঞ্জে ডাকাতি, শিশুসহ আহত ৬

রামগঞ্জ: রামগঞ্জ উপজেলার দেহলা ও দেবনগর গ্রামে ডাকাতির ঘটনায় শিশুসহ প্রায় ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ২টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন- জুনায়েত হোসেন নাসিম (৭ মাস) আছমা আক্তার (১১), পাখি আক্তার (১০), মেহমান শাহনাজ (২২), গৃহর্কতা মোশাররফ হোসেন মাস্টার (৪২), গৃহকর্তী সেলিনা বেগমকে (৩৫)। অস্ত্রধারী ডাকাতরা রাত ২টার দিকে দুই গ্রামের ৪ বসত ঘরে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তারা নগদ ১ লাখ, ১০ হাজার টাকা, ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৫টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়। ডাকাতিকালে চিৎকার করা ও ঘরে জিনিসপত্রের সন্ধান দিতে দেরি করায় ডাকাতরা পিটিয়ে শিশুসহ ওই বাড়ির ছয় সদস্যকে আহত করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ওমর ফারুক জানান, রাত ২টার দিকে একই ডাকাত গ্রুপ দেহলা গ্রামের নাগের বাড়ির মোশারফ মাস্টার, প্রবাসী মোস্তফা মিয়ার ভবন ও নুরনবীর টিনসেট ঘরে ডাকাতি করে। ডাকাতরা মোশাররফ মাস্টারকে জিম্মি করে তার ভবনের আসবাবপত্র ভেঙে ৫০ হাজার টাকা, ৩ভরি স্বর্ণালঙ্কার, ১টি মোবাইল সেট, প্রবাসী মোস্তাফা মিয়ার পরিবারে সদস্যদের জিম্মি করে ৫০ হাজার টাকা, ৫ ভরি স্বর্ণালঙ্কার, ২টি মোবাইল সেট ও ব্যবসায়ী নুরনবীর বসত থেকে নগদ ৩ হাজার টাকা, ১টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত রেজা মাহবুবু আলফু বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছিলাম ডাকাতদের ধরার জন্য। তবে এলাকাবাসীর অসযোগিতার কারণে কোনো ডাকাতকে আটক করা সম্ভব হয়নি।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com