সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ ডায়াগনস্টিক সেন্টারে এক লাখ জরিমানা

কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ ডায়াগনস্টিক সেন্টারে এক লাখ জরিমানা

কমলনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান: ৪ ডায়াগনস্টিক সেন্টারে এক লাখ জরিমানা

আবদুর রহমান বিশ্বাস: লক্ষ্মীপুরের কমলনগরের হাজিরহাট বাজারে বিভিন্ন অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪টি ডায়াগনস্টিক সেন্টারে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৮ মে) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আরাফাত হোছাইন এ অভিযান পরিচালনা করেন। 

জরিমানাকৃত ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো: হাজিরহাট মর্ডাণ মেডিটেক সেন্টার ৫০ হাজার, বিসমিল্লাহ মেডিকেল সেন্টার ২০ হাজার, স্কয়ার ডিজিটাল ল্যাব ২০ হাজার  এবং নিউ মেঘনা ডায়াগনস্টিক সেন্টার ১০ হাজার টাকা। এ সময়  উপস্থিত ছিলেন,  উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্য সাচী নাথ ও স্যানেটারি ইন্সপেক্টর মো. রিয়াজ হোসাইন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা সব্য সাচী নাথ বলেন,  লাইসেন্সসহ  ল্যাব পরিচালনার সক্ষমতা, জনবল, যন্ত্রপাতি এবং প্রয়োজনীয়  কাগজপত্র না থাকায় প্রাথমিক ভাবে ৪টি ল্যাবে একলাখ টাকা জরিমানা করা হয়েছে। 

ওই প্রতিষ্ঠানগুলোকে  ল্যাব পরিচালনার নিয়ম মেনে চলার জন্য সময় দেয়া হয়েছে। 

অন্যদিকে হাজিরহাটে ল্যাবে অভিযানের খবরে ফজুমিয়ারহাট এলাকায় সবগুলো ল্যাব বন্ধ হয়ে যায়। অনেক রোগী ল্যাবে গিয়ে ল্যাব খোলা না পেয়ে ফিরে আসে। অভিযোগ রয়েছে কমলনগরে প্রতিদিনই দুএকটি করে ল্যাব জন্ম নিচ্ছে। পরিচালনার সক্ষমতা না থাকলেও চরাঞ্চলের মানুষের পকেট কাটছে এসব ল্যাব। 

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com