সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিক্ষকের বেত্রাঘাতে লক্ষ্মীপুরে ৮ বছরের শিশু রক্তা'ক্ত; ২৩ সেকেন্ডে শিশুর ওপর ২১ বেত

শিক্ষকের বেত্রাঘাতে লক্ষ্মীপুরে ৮ বছরের শিশু রক্তা’ক্ত; ২৩ সেকেন্ডে শিশুর ওপর ২১ বেত

শিক্ষকের বেত্রাঘাতে লক্ষ্মীপুরে ৮ বছরের শিশু  রক্তা’ক্ত; ২৩ সেকেন্ডে শিশুর ওপর ২১ বেত

 
কামরুল হাসান হৃদয়: শিক্ষার নামে একটি ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি মাদ্রাসায়। সেখানে হেফজ বিভাগের ৮ বছর বয়সী এক শিশুকে বেত দিয়ে ২১ বার মারধর করেছেন তার শিক্ষক। এ অমানবিক আচরণ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে, সারা জেলায় তোলপাড় শুরু হয়।
ভিডিওটি ৩৫ সেকেন্ডের, যেখানে প্রথম ২৩ সেকেন্ডেই ২১ বার বেতের আঘাত শিশুটির শরীরে লেগেছে। এ সময় শিক্ষক শিশুটিকে মারতে মারতে কান ধরে ওঠবস করাতে বলেন, কিন্তু তাতেও থামেনি মারধর। শিশুটির মুখে কান্নার ছাপ স্পষ্ট হলেও শিক্ষক তার নির্যাতন চালিয়ে গেছেন।
অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকে গা-ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনও বন্ধ রয়েছে, মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সূত্র জানায়, এটি ঘটেছে গত সোমবার। শিক্ষক শিশুটিকে লেখাপড়ায় অমনোযোগী হওয়ায় শাস্তি দিয়েছেন।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বাসিন্দা, পুলিশ, এবং গোয়েন্দা পুলিশের একাধিক সূত্র বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, “ভিডিওটি দেখেছি, এটি একেবারে অমানবিক। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।”
এদিকে, কয়েকদিন আগেই জেলার আরেকটি মাদ্রাসার শৌচাগার থেকে সাত বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তার গলায় গামছা প্যাঁচানো ছিল এবং তাকে শারীরিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই ঘটনায় অভিযুক্ত শিক্ষক গ্রেপ্তার হয়েছেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com