সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রামগঞ্জে ১৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

রামগঞ্জে ১৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

রামগঞ্জে ১৬ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ২

রামগঞ্জ: রামগঞ্জে ১৬ বোতল ভারতীয় মদসহ মো. নাছির উদ্দিন (২৭) ও নাছিম (২৫) নামে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নাছিম দরবেশপুর গ্রামের হেদায়েত উল্লাহর এবং নাসির পশ্চিম করপাড়া গ্রামের আমিনুল হকের ছেলে। এ ঘটনায় এএসআই মোমেন হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। পুলিশ জানায়, উপজেলার দরবেশপুর ইউপির সমিতির বাজারস্থ সারের ডিলার হেদায়েত এন্ড ব্রাদার্সে ভারতের তৈরি মদ বেচা-কেনা হচ্ছে- এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই প্রতিষ্ঠান থেকে বস্তা ভর্তি মদ ও প্রায় তিন লাখ টাকা জব্দ করা হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ও গডফাদারদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com