সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
কমলনগরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২

কমলনগরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২

কমলনগরে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার-২

নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে ডাকাতি প্রস্তুতির কালে ৫ ডাকাতি মামলার আসামীসহ ২জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করেছে কমলনগর থানা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা উপজেলার মেঘনার মাতাব্বর হাট এলাকায় অভিযান চালিয়ে সুলতান আহাম্মদ(৪২) ও মোঃ সাইফুল ইসলাম (২০) নামে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করলে ও পালিয়েছে আরো ৭-৮জন।

মামলা সূত্রে জানা যায়, ১১ সেপ্টেম্বর রাত ১১টায় কমলনগর থানাধীন ৫নং চর ফলকন মাতাব্বরহাট বাজার সংলগ্ন বেড়ি বাধের উপর ডাকাতির প্রস্তুতি চলছে গোপন সূত্রে পুলিশ জানতে পারে। ঘটনাস্থলে পুলিশ অভিযান পরিচালনায় দেখতে পায় গ্রেপ্তারকৃতরাসহ জ্ঞাতনামা ৭-৮ জন ডাকাত দলের সদস্য নদীতে মাছ ধরার নৌকায় ডাকাতি করার উদেশ্য দেশীয় অস্ত্র-শস্ত্রসহ সমবেত হয়। এসময় উপজেলার চর কালকিনি ইউনিয়নের মাহফুজ মাঝির ছেলে সুলতান আহাম্মদ প্রঃ ছায়েন মাঝি(৪২) ও লক্ষ্মীপুর সদর উপজেলার ১৯নং তেওয়ারীগঞ্জ ইউনিয়নের জাকির মোল্লার ছেলে মোঃ সাইফুল ইসলাম(২০)কে গ্রেপ্তার করে আদালতের পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সুলতান আহাম্মদ প্রঃ ছায়েদ মাঝি’র বিরুদ্ধে এছাড়াও বরিশাল জেলার মেহেদীগঞ্জ, লক্ষ্মীপুর সদর, কমলনগর থানাসহ ৫টি ডাকাতির মামলা রয়েছে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন লাগাতার নদীতে ডাকাতি হচ্ছে তারই সূত্র ধরে ডাকাতির প্রস্তুতির সময় অভিযান পরিচালনা করে ডাকাত দলে ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সুলতান আহাম্মদ নামের আসামির এর আগেও বিভিন্ন থানায় ৫টি ডাকাতি মামলা রয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com