সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

নিজেস্ব প্রতিবেদক || লক্ষ্মীপুরটোয়েন্টিফোর:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লক্ষ্মীপুরে সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। এ সময় ৫টি আগ্নেয়াস্ত্র ও ১৬টি কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর লক্ষ্মীপুর সদর ক্যাম্পের মেজর মো. রাহাত খান প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আলাউদ্দিন বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের মৃত সুলতান আহমদের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন ঘটনায় অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী। অপর গ্রেপ্তারকৃত পারভেজ লক্ষ্মীপুর পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত সৈয়দ আহমেদের ছেলে।

সেনাবাহিনী জানায়, সদর উপজেলা ক্যাম্পের দায়িত্বরত লেফটেন্যান্ট ইমতিয়াজ হোসেনের নেতৃত্বে মধ্যরাতে আলাউদ্দিনের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় আলাউদ্দিন ও পারভেজকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, চারটি দেশীয় এলজি, ছয় রাউন্ড রিভলবারের কার্তুজ, ১০ রাউন্ড এলজির কার্তুজ জব্দ করা হয়। বাসায় থাকা আরও তিনজন পালিয়ে যায়। তারা হলেন—বিরাহীমপুর গ্রামের জোবায়ের হোসেন শান্ত, ইকবাল ও কাশিপুর গ্রামের ছোট ইউসুফ। তাদের বিরুদ্ধেও বিভিন্ন ঘটনায় মামলা রয়েছে বলে জানা যায়।

লক্ষ্মীপুর সেনা ক্যাম্পের মেজর মো. রাহাত খান বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এর অংশ হিসেবে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। আরও তিনজন সন্ত্রাসী পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলমান থাকবে। গ্রেপ্তারকৃতদের চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com