সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
চন্দ্রগঞ্জে গুলিতে যুবক নিহত

চন্দ্রগঞ্জে গুলিতে যুবক নিহত

চন্দ্রগঞ্জে গুলিতে যুবক নিহত

লক্ষ্মীপুর:সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার সন্ত্রাসীদের গুলিতে আহত আবু নামের এক যুবক শুক্রবার ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত আবু একই উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেখপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারের কলেজ গেইট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে আবু গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলে আশংকাজনক অবস্থায় নোয়াখালী এশিয়া নামক একটি প্রাইভেট হাসপাতালে তাকে ভর্তি করা হয়। পরে ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাছির বাহিনী ও আবু ডাকাতের মধ্যে বিরোধ চলছিল। চন্দ্রগঞ্জ পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক এএসআই মো. আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন নিহত আবুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com