সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর শুক্রবার , ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
রায়পুরে বিধবা নারীর জমি দখলের পায়তারা, ১৪৪ ধারা জারি

রায়পুরে বিধবা নারীর জমি দখলের পায়তারা, ১৪৪ ধারা জারি

রায়পুরে বিধবা নারীর জমি দখলের পায়তারা, ১৪৪ ধারা জারি

তাবারক হোসেন আজাদ,রায়পুর:রায়পুরে তাজকেরায় জাহান নামে ৫৫ বছরের এ বৃদ্ধ বিধবা নারী জমি দখল ও গাছপালা কেটে নেয়ার পায়তারা করার অভিযোগ উঠেছে প্রভাবশালি দুই ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ও বৃদ্ধ আদালতে মামলা করার পরেও নানান হুমকিতে আতংকিত রয়েছেন।

বুধবার দুপুরে ওই বৃদ্ধ নারী সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরে তাঁর মৃত স্বামী সাইফুল আলমের রেখে যাওয়া ৫ শতাংশ জমি দখলের পায়তার করছে একই এলাকার প্রভাবশালি মোস্তোফা মাস্টারের ছেলে সরিফ হোসেন ও মৃত দুলাল মিয়ার ছেলে মোস্তোফা মাস্টার। এ ঘটনায় তিনি থানা, চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চাইলে না পেয়ে গত ৪ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন। এর প্রেক্ষিতে আদালত আগামী ১৭ এপ্রিল শুনানির দিন ধার্য করেন। কিন্তু আসামিরা মামলা তুলে নিতে ও ওই জমি দখলে নিয়ে রাস্তা করার এবং গাছ গুলো কেটে নেয়ার পায়তারা করছে।

যোগাযোগ করা হলে বিবাদিরা বলেন, ওই মহিলা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রারি করছেন এবং তাকে হুমকি দেননি বলে দাবি করেন।

এ ব্যপারে রায়পুর থানার পরিদর্শক (ওসি-তদন্ত) নাসিরুল ইসলাম মজুমদার বলেন, তাজকেরা জাহাননামে ওই মহিলা আদালতে মামলা করলে বিচারক ওই জমিতে ১৪৪ ধারা জারি করেছেন। বিবাদিদেরকে আদালতের নির্দেশ জানানো হয়েছে।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24 ©2012- 2026
Editor & Publisher: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801794822222, WhatsApp , email: news@lakshmipur24.com