সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে বিশেষ অভিযান: আটক ৩৩

লক্ষ্মীপুরে বিশেষ অভিযান: আটক ৩৩

লক্ষ্মীপুরে বিশেষ অভিযান: আটক ৩৩

Atok
নিজস্ব প্রতিনিধি  : লক্ষ্মীপুরে পুলিশের বিশেষ অভিযানে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত লক্ষ্মীপুর সদর, রামগতি, কমলনগর, রায়পুর ও রামগঞ্জ ৫ টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৩ জনকে আটক করেছে পুলিশ।

এর মধ্যে সদরে সাত জন, রায়পুরে আট জন, রামগঞ্জে ১২ জন, রামগতি থেকে দুই জন ও কমলনগরে চার জনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানায়, বিশেষ অভিযানে আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে অভিযুক্ত, নিয়মিত ও হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছে।

পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুরে আইন আইনশৃংঙ্খলা রক্ষার্থে প্রতিদিন এভাবে অভিযান চালিয়ে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হবে। এবং এ অভিযান অব্যাহত রেখে লক্ষ্মীপুর বাসিকে শান্তিতে বসবাস করার লক্ষে পুলিশ কাজ করে যাবে।

এছাড়াও গত বুধবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ৩৯ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে দুই দিনে বিভিন্ন মামলার মোট ৭২ জন আসামীকে আটক করতে সক্ষম হয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com