সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
রামগতিতে স্ত্রীকে হত্যার অভিযোগে, স্বামী আটক

রামগতিতে স্ত্রীকে হত্যার অভিযোগে, স্বামী আটক

রামগতিতে স্ত্রীকে হত্যার অভিযোগে, স্বামী আটক

রামগতি প্রতিনিধি: রামগতিতে যৌতুকের জন্য রিনা বেগম (২১) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মোহাম্মদ আলীকে (২৬) আটক করে পুলিশে সপোর্দ করেছে স্থানীয়রা। শনিবার সকালে রামগতি উপজেলার চররমিজ ইউনিয়নের চরআফজাল গ্রাম থেকে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। স্থানীয়রা জানায়, চার বছর আগে রামগতি উপজেলার চরআফজাল গ্রামের মিলন মিস্ত্রির ছেলে মোহাম্মদ আলীর সাথে পার্শ্ববর্তী কমলনগর উপজেলার চরফলকন গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রির মেয়ে রিনার বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের কারণে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিলো। এর জের ধরে শুক্রবার রাতে স্ত্রী রিনা আক্তারকে স্বামী লাথি মারে। এতে স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলে। ওই সময় স্বামী মোহাম্মদ আলী স্ত্রীর পড়নের শাড়ির আঁচল গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে স্ত্রীকে। পরে এলাকার লোকজন বিষয়টি টের পেয়ে ঘাতক স্বামী মোহাম্মাদ আলীকে আটক করে পুলিশে সপোর্দ করে। নিহত রিনার বাবা জয়নাল আবেদীন বলেন, মেয়ের স্বামী বিয়ের পর থেকে একাধিকবার যৌতুক নিয়েছে। প্রায় যৌতুকের জন্য মেয়েকে পিটিয়ে আহত করতো। যৌতুকের দাবি মেটাতে না পারায় তার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) তাজল ইসলাম বলেন, যৌতুক ও পারিবারিক কলহের জের ধরে গৃহবধুকে হত্যা করা হয়। লাশ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করা হয়েছে।

রামগতি সংবাদ আরও সংবাদ

উপকূলের ৯৬ প্রাথমিক স্কুলে `মিড ডে মিল’ চালু, উপকৃত হচ্ছে ১৭ হাজার শিক্ষার্থী

রামগতিতে সড়কের পাশে বালুর স্তূপ, দুর্ঘটনার আশঙ্কা- জনভোগান্তি চরমে

কালভার্ট সংস্কার না করে সিসি ঢালাই দিলে দীর্ঘস্থায়ী সমস্যা ও দুর্ভোগে পরবে বাজারবাসী

গ্রেটার নোয়াখালীর দুঃখ দূর করতে নদী দখলমুক্ত করা হবে: পানি সম্পদ মন্ত্রী

রামগতিতে স্ত্রীকে কুপিয়ে জখম, স্বামী গ্রেপ্তার

রামগতিতে আটক ৪ ছিনতাইকারী কারাগারে

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com