সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে লাশসহ ২ যুবক আটক

লক্ষ্মীপুরে লাশসহ ২ যুবক আটক

লক্ষ্মীপুরে লাশসহ ২ যুবক আটক

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশা করে এক যুবকের লাশ নিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার বেলা সাড়ে ৩ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের শান্তিরহাট এলাকা থেকে ওই দুই যুবকে আটক ও নিহত যুবকের লাশ উদ্ধার করা হয়। আটক দুই যুবক তাদের মো.আকতার ও রুবেল নামে পরিচয় দেয়। তারা নোয়াখালীর বাসিন্দা বলে জানায়। এদের একজন লাশ বহন করা সিএনজি চালক।

লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আহম্মদ উল্যাহ জানান, একটি সিএনজি চালিত অটোরিকশা করে লাশ নেয়ার সময় স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসে। পরে লাশসহ তাদের পুলিশে সপোর্দ করা হয়। এ সময় আটক যুবকরা বলেন নিহত যুবকের নাম নিবর (৩০)। সে ভোলা জেলার ভোলা পৌর জাঙ্গালীয়া গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। নোয়াখালীর জমিদার হাট এলাকায় সড়ক দুর্ঘনায় তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরের মজুচৌধুরীরহাট হয়ে নদী পথে তার লাশ ভোলা পরিবারের কাছে নিয়ে যেতে এ পথ দিয়ে যাওয়া হচ্ছিলো।

তবে এসময় আটক ওই দুই যুবক সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের মৃত্যুর কোনো প্রমান ও ময়নাতদন্তের রিপোর্ট দেখাতে পারেনি। সে কারণে সন্দেহ করে তাদের পুলিশে সপোর্দ করা হয়েছে।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক (এস আই) রাজিব শর্মা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে নিহত যুবক যাত্রীবাহি বাস সীমান্ত পরিবহনের সুপারভাইজার। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তবে বিষয়টি তদন্ত করে ও লাশের ময়নাতদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে এসআই শর্মা জানান।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com