সব কিছু
facebook lakshmipur24.com
লক্ষ্মীপুর বুধবার , ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরে ‘লেগুনা’ চাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে ‘লেগুনা’ চাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরে ‘লেগুনা’ চাপায় শিশুর মৃত্যু, সড়ক অবরোধ

লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-রামগতি সড়কের ভবানীগঞ্জের সুতারগোপন নামক স্থনে লেগুনা (মিনি পিকআপ) চাপায় আনোয়ার হোসেন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় লোকজন সড়ক অবরোধ করে। রোববার বিকেল পৌনে ৪ টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আনোয়ার হোসেন ভবানীগঞ্জ ইউনিয়নের সুতারগোপটা এলাকার বাসিন্দা মোসলেহ উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, দুপুর সোয়া ২ টার দিকে একটি যাত্রীবাহী লেগুনা রাস্তার পাশে দাড়িয়ে থাকা শিশু আনোয়ারকে চাপা দেয়। গুরুতর অবস্থায় তাকে লক্ষ্মীপুর সদর হাসাপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতিতে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ারপথে তার মৃত্যু হয়। শিশু আনোয়ারকে লেগুনা চাপায় দেয়ার স্থানীয় লোকজন রামগতি-লক্ষ্মীপুর সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে অবরোধ তোলে দেয়। লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আইন | অধিকার আরও সংবাদ

এ কেমন শক্রতা, দুর্বৃত্তের আগুনে পুড়লো কৃষকের ’স্বপ্ন’

লক্ষ্মীপুরে বিদেশি রিভলবারসহ ২ যুবক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে নির্বাচন অফিসে দুর্বৃত্তের আগুন

অবৈধ ইটভাটার বিরুদ্ধে সোচ্চার আশরাফুল আলম হান্নানকে প্রাণনাশের হুমকি; থানায় জিডি

রামগঞ্জে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

চাঁদাবাজির অভিযোগে লক্ষ্মীপুরে ছাত্রদল নেতা আটক

Lakshmipur24 | লক্ষ্মীপুরটোয়েন্টিফোর বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে নিবন্ধিত নিউজপোর্টাল  
 All Rights Reserved : Lakshmipur24.Com ©2012- 2026
Editor: Sana Ullah Sanu
Muktizudda Market (3rd Floor), ChakBazar, Lakshmipur, Bangladesh.
Ph:+8801511022222, WhatsApp , email: news@lakshmipur24.com